নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বঙ্গ বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। বাংলার মানুষের মন জয় করতে কার্যত মরিয়া গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই বড় চমক রেলের। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর এবার উত্তরবঙ্গের জন্য একযোগে ছয়টি নতুন ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। ভোটমুখী বাংলায় এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
রেলের ঘোষিত ছয়টি নতুন ট্রেনের মধ্যে বিশেষ আকর্ষণ দুটি অমৃত ভারত এক্সপ্রেস, যেগুলি ছাড়বে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে সরাসরি মুম্বইয়ের পানভেল স্টেশন পর্যন্ত চলবে, অন্যটি চলবে বেঙ্গালুরু পর্যন্ত। এর পাশাপাশি মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হচ্ছে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং জলপাইগুড়ি রোড স্টেশনে।
তৃণমূল ও বিজেপি দুপক্ষই দাবি করছে, তাদের আন্দোলনের ফলেই আলিপুরদুয়ারে বন্দে ভারত স্লিপারের স্টপেজ মিলেছে। শাসকদলের বক্তব্য, ভোটের মুখে কেন্দ্র রেলকে ‘উপহার’ হিসেবে ব্যবহার করছে। পাল্টা বিজেপির দাবি, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই এই সিদ্ধান্ত। আগামী ১৭ জানুয়ারি মালদহে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন তিনি। সেই প্রশাসনিক সভা থেকেই এই নতুন ট্রেনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের