নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বঙ্গ ভোটের মুখে বড় স্বস্তি মিলল বহু বিচারাধীন ভোটারের। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সংশ্লিষ্টরা। এই রায়ে নির্বাচন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হল।
শীর্ষ আদালত জানিয়েছে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এই বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, যেসব ভোটার SIR মামলায় ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের মধ্যে যারা প্রথম দফার ভোট অর্থাৎ ২৩ শে এপ্রিলের মধ্যে ছাড়পত্র পাবেন, তাদের নাম অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। একইভাবে, দ্বিতীয় দফার ভোট অর্থাৎ ২৯ শে এপ্রিলের আগে ২৭ এপ্রিলের মধ্যে যারা ট্রাইব্যুনালে মামলার নিষ্পত্তি করে ছাড়পত্র পাবেন, তারাও ভোট দিতে পারবেন।
তবে এর জন্য নির্বাচন কমিশনকে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। তবে আদালত আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, শুধু আবেদন করলেই ভোটাধিকার নিশ্চিত হবে না ট্রাইব্যুনাল থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়াই এখানে মূল শর্ত। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা যা চেয়ে ছিলাম, তাই হল। সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ বাংলার এসআইআর প্রক্রিয়ায় অবশ্যই বেনজির।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের