নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে প্রশাসনিক কড়াকড়ি আরও বাড়াল নির্বাচন কমিশন। নবান্নের পুনর্বহাল কার্যত খারিজ করে বাংলার ১৫ জন আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। যা নির্বাচনী নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৫ জন আইপিএস আধিকারিককে তামিলনাড়ু ও কেরলের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। তালিকায় রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা অফিসার, যেমন - মুরলিধর শর্মা, ইন্দিরা মুখার্জী , আলোক রাজোরিয়া, আকাশ মাঘারিয়া। এছাড়াও তালিকায় রয়েছেন রশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠি, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ এবং সইদ ওয়াকার রাজা সহ আরও অনেকে। এদের মধ্যে কেউ পুলিশ কমিশনারেটের শীর্ষপদে, কেউ বা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।
উল্লেখযোগ্যভাবে, ভোট ঘোষণার পরই এই অফিসারদের তাদের পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে রাজ্য সরকার তাদের পুনর্বহালের চেষ্টা করলেও, সেই পদক্ষেপ কার্যত বাতিল করে দেওয়া হয়। এবার সরাসরি ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সব মিলিয়ে ভোট আবহে প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত নিজেদের হাতে রাখতে চাইছে কমিশন।
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের