নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল। নবান্নের তরফে একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকের দায়িত্বে রদবদলের ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও চাঙা করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক মহলের ধারণা।
নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণবঙ্গের নতুন এডিজি ও আইজিপি হলেন রাজীব মিশ্র। সিআইডির এডিজি ও আইজিপি পদে দায়িত্ব পেলেন এল এম মীনা। আইজিপি হিসেবে দায়িত্বে এলেন মুকেশ। এছাড়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হয়েছে সৈয়দ ওয়াকার রাজাকে। জলপাইগুড়ির নতুন পুলিশ সুপার হলেন অমরনাথ কে, যিনি এতদিন কৃষ্ণনগরের পুলিশ সুপার ছিলেন। তার জায়গায় কৃষ্ণনগরে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াই রঘুবংশীকে।
উল্লেখ্য, ভোটের আগে নির্বাচন কমিশন সাধারণত নির্দেশ দেয়, যেসব আধিকারিক একই জেলায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত, তাদের বদলি করতে হবে। তবে সদর দফতরে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় বলে কমিশন জানিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই ধরনের রদবদল বলে মনে করা হচ্ছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের