নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট ঘোষণার পর প্রশাসনিক রদবদল নিয়ে সংঘাত আরও তীব্র। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়ে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন পাতার চিঠিতে কমিশনের একাধিক সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ভোট ঘোষণা হতেই রাজ্যে প্রশাসন ও পুলিশের শীর্ষস্তরে ব্যাপক রদবদল করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের রাতারাতি বদলি করা হয়। এই সিদ্ধান্তে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে তিনি জানান, কমিশনের এই পদক্ষেপে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছে।
বিভিন্ন দফতরে কাজ থমকে যাওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, এভাবে ভোটের আগে প্রশাসনকে অস্থির করে তোলা কতটা যুক্তিযুক্ত। একইসঙ্গে, SIR প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এখনও প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিবেচনাধীন’ তালিকায় থাকলেও, সম্পূর্ণ নিষ্পত্তির আগেই প্রশাসনিক রদবদলে জোর দেওয়ায় কমিশনের অগ্রাধিকারের দিক নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, এতে ভোটারদের গণতান্ত্রিক অধিকার অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের