নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমশ বাড়ছে অস্বস্তি। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়ার অভিযোগে এ বার পাঁচ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল। নির্বাচনী ফলাফলের পর থেকেই দলের ভিতরে যে চাপা অসন্তোষ তৈরি হয়েছে তা কার্যত স্পষ্ট।
বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে জয় পেয়ে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২০৭টি আসন নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। এই ফল ঘোষণার পর থেকেই দলের একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক এবং মুখপাত্র প্রকাশ্যে দলের সাংগঠনিক দুর্বলতা ও শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এই আবহেই দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচ মুখপাত্র ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
তৃণমূলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন তাদের ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। দলের তরফে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ করা হবে না। তবে নোটিশ পাওয়া মুখপাত্রদের একাংশ দাবি করেছেন, তারা দলের সাধারণ কর্মী-সমর্থকদের মনের কথাই প্রকাশ করেছেন। ইতিমধ্যেই কেউ দু পাতা, কেউ আবার সাড়ে চার পাতার জবাবি চিঠি প্রস্তুত করেছেন বলেও জানা গেছে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের