নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানি ঘিরে রাজ্য রাজনীতিতে যখন তুমুল উত্তেজনা, তখন বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। আগামী ২ জানুয়ারি SIR শুনানিতে কবি জয় গোস্বামী ও তার মেয়েকে ডাকা হয়েছে বলে পরিবারের দাবি। প্রবীণ ও অসুস্থ মানুষদের শুনানিতে ডাকা নিয়ে যে প্রশ্ন উঠছে, এই ঘটনায় তা আরও তীব্র হয়ে উঠল।
কবি জয় গোস্বামীর স্ত্রীর কাছে BLO মারফত ফোন করে জানানো হয়েছে, ২ জানুয়ারি তাদের SIR শুনানিতে হাজির থাকতে হবে। শুধু কবিই নন, শুনানিতে ডাকা হয়েছে তার মেয়েকেও। তবে কবির মেয়ে স্পষ্ট করে জানিয়েছেন, জয় গোস্বামী বর্তমানে গুরুতর অসুস্থ। কয়েকদিন আগেই তার অস্ত্রোপচার হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন তিনি। এই অবস্থায় শুনানিতে হাজির হওয়া তার পক্ষে কার্যত অসম্ভব।
কবির মেয়ে অভিযোগ তুলেছেন, তার অসুস্থ বাবাকে অযথা হেনস্থা করা হচ্ছে। প্রবীণ ও অসুস্থ নাগরিকদের শুনানিতে হাজির হতে বাধ্য করার প্রবণতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে জয় গোস্বামীর পরিবার। SIR শুনানি ঘিরে এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে মুখ খুলে ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, ' জয়কে যদি SIR-শুনানিতে ডাকে আমার মনে হয়, বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও ওরা SIR-এর লাইনে দাঁড় করাত। এটাই হল বাংলা এবং বাঙালি সম্পর্কে ওদের মনোভাব। জয়দা এদেশি, জয়দা কবি, রানাঘাট থেকে কলকাতায় চলে এসেছেন প্রায় ৪০ বছর হয়ে গিয়েছে। বছরের পর বছর ভোট দিয়েছেন। '
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের