নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভোটের আগে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা মেটাতে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। ১৯টি ট্রাইব্যুনালের কাজের প্রক্রিয়ায় একরূপতা আনতে তিন প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত। যা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সোমবার SIR মামলার শুনানিতে ট্রাইব্যুনালের কার্যপ্রণালী নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন রাজ্যের আইনজীবীরা। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, সব ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি এক হওয়া জরুরি। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
এই কমিটি ট্রাইব্যুনালগুলির কার্যপ্রণালী তদারকি করবে এবং আপিল প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করবে। পাশাপাশি আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা শুধু অনলাইনে নয়, অফলাইনেও আপিল জমা দিতে পারবেন। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতর থেকে রসিদ নিতে হবে।
শুনানিতে আরও জানানো হয়, লক্ষ লক্ষ মানুষ নাম অন্তর্ভুক্তির জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে দুপুর পর্যন্ত প্রায় ৫৯ লক্ষের বেশি ‘বিবেচনাধীন’ আবেদন নিষ্পত্তি হয়েছে বলে সুজয় পাল জানিয়েছেন। বাকি আবেদনগুলিও দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে।
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের