নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকায় বেআইনি নাম সংযোজনের অভিযোগে অভিযুক্ত চার রাজ্য সরকারি আধিকারিককে ঘিরে ফের কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে কী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। বুধবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছিল। এর আগেই নির্বাচন কমিশন এই চার আধিকারিককে সাসপেন্ড করার সুপারিশ করে। পাশপাশি, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়। তবে সেই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েই এবার মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
কমিশন রাজ্য সরকারের কাছে চার আধিকারিকের বিরুদ্ধে গৃহীত প্রতিটি পদক্ষেপের নথি ও প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, কমিশন স্পষ্ট জানিয়েছে, কমিশনের সঙ্গে কোনওরকম পরামর্শ না করেই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব করা বা তা এড়িয়ে যাওয়া নিয়মবিরুদ্ধ এবং একেবারেই গ্রহণযোগ্য নয়।
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর
দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে
একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে
বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার
হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান
পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল
বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...