6a549c9562d0d_Gallery_1783929826288
জুলাই ১৩, ২০২৬ দুপুর ০১:৩৭ IST

ভারতের বিশ্বকাপজয়ী কোচকে চাই ইংল্যান্ড! দৌড়ে এগিয়ে দ্রাবিড়

নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ইংল্যান্ড ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। টেস্ট দলের প্রধান কোচের পদ ছেড়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। এরপরই নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে একাধিক পরিচিত নাম। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে। ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে তাঁকে দেখা যেতে পারে বলেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাকালামের উত্তরসূরি হিসেবে দ্রাবিড়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ইসিবি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। কোচ হিসেবে তাঁর রেকর্ডও যথেষ্ট উজ্জ্বল। তাঁর কোচিংয়েই ভারত ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। তবে দ্রাবিড় এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে পূর্ণসময়ের দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন তিনি। কিন্তু ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদে সারা বছর কাজ করতে হয় না।

ফলে ব্যক্তিগত জীবনেও বেশি সময় দেওয়া সম্ভব। পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ থাকবে। সেই কারণেই ইংল্যান্ডের প্রস্তাব তাঁর পছন্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে দ্রাবিড়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। দ্রাবিড় ছাড়াও আরও কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের অন্যতম সফল কোচ তিনি। তাঁর কোচিংয়ে তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড।

সেই সময় টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলও হয়েছিল তারা। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাফল্য পেয়েছেন ফ্লাওয়ার। IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে টানা দু’বার ট্রফি জিতিয়েছেন তিনি। এছাড়া কুমার সঙ্গকারা, অ্যান্ড্রু ফ্লিনটফ, মাইক হেসন ও জাস্টিন ল্যাঙ্গারের নামও বিবেচনা করছে ইসিবি। তবে বিভিন্ন প্রতিবেদনের দাবি, পছন্দের তালিকায় এখনও এগিয়ে রয়েছেন রাহুল দ্রাবিড়। এখন দেখার, ইংল্যান্ডের প্রস্তাব এলে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

আরও পড়ুন

বেবি বস-এর ব্যাটে তাণ্ডব! শচীনের রেকর্ডের কাছে গিয়েও আটকে গেলেন, তবে নতুন ইতিহাস গড়লেন বৈভব
আগস্ট ৩১, ২০২৬

দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব

নিজের উপর বিশ্বাস রাখি! থাইল্যান্ড-বধের পর ইতিহাস গড়লেন দীপ্তি
আগস্ট ৩১, ২০২৬

এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের