নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটছে। ফেডারেশনের সভাপতি হিসেবে বহাল থাকছেন কল্যান চৌবে। পাশাপাশি বলা হয়েছে , এখনই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তবে চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে সংবিধান কার্যকর করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
ফিফা সহ এএফসি জানিয়েছিল, ৩০ শে অক্টোবরের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে না পারলে এআইএফএফকে নিলম্বিত করা হতে পারে। তবে সুপ্রিম কোর্টের মতে, ফেডারেশনের বর্তমান কমিটিই ২০২৬ পর্যন্ত দায়িত্বে থাকবে। তার আগে নির্বাচনের প্রয়োজন নেই। বরং নতুন সংবিধান কার্যকর করার দিকে জোর দিতে হবে। এই নির্দেশ দিয়েছে বিচারপতি এল পিএস নরসিংহ এবং বিচারপতি এএস চন্দুরকরের বেঞ্চ। সেক্ষেত্রে , ফিফার নির্বাসন থেকে মুক্ত হতে পারে ভারত।
উল্লেখ্য , ২০১৭ সালে ফেডারেশনের সংবিধান তৈরির কাজ শুরু হয়। ২০২২ সালে সেই খসড়া জমা পরে সুপ্রিম কোর্টে। নতুন নির্দেশগুলি মেনেই নতুন সংবিধান তৈরি হবে। এর আগে জানানো হয় , যতদিন না মামলার চূড়ান্ত রায়দান হচ্ছে ততদিন AIFF-এর বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত নেবে না। তবে শুক্রবার চূড়ান্ত রায়ে জানিয়ে দেওয়া হল, কল্যাণ চৌবের নেতৃত্বে বর্তমান কার্যকরী কমিটিই মেয়াদ শেষ পর্যন্ত ফেডারেশনের কাজকর্ম সামলাবে।
এই রায় অনুযায়ী , ফেডারেশনের বর্তমান কমিটি আর্থিক লেনদেন সংক্রান্ত চুক্তি করতে পারবে। অর্থ্যাৎ , নতুন কোনো সংস্থার সঙ্গেও চুক্তি করতে পারে ফেডারেশন। উল্লেখ্য, ৩০ শে অক্টোবরের মধ্যে নয়া সংবিধান তৈরি করতে হবে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের