নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - গত আইপিএল মরশুম একেবারেই ভাল যায়নি। শুধু নক আউটে যেতে পারেনি তা নয় , দশম স্থানে শেষ করেছিলেন ধোনিরা। তরুণ খেলোয়াড়দের নিয়ে তেমন কিছু করতে পারেনি সিএসকে। এবার ফের চিরাচরিত সেই হলুদ জার্সিতে নামতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে চেন্নাই। শুধু তাই নয় নতুন জার্সিও উন্মোচন হয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের।
সদ্য উন্মোচিত হওয়া জার্সিটি একটু ডিপ হলুদ রঙের। যেখানে স্পন্সর হিসেবে রয়েছে etihad airways। জার্সির ডান দিকে রয়েছে অশোক লেল্যান্ড। নিচে রয়েছে সিংহের ছবি। এই জার্সি গায়েই এবার মাঠে নামতে চলেছেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা।
রবিবার থেকে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল সিএসকে। আর সেই অনুশীলনে আকর্ষণের কেন্দ্রে ছিল ধোনি। এদিন ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিওয় দেখা গিয়েছে, পাশাপাশি দু’টো নেটে ব্যাট করছেন ধোনি এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। একে অপরের খেলা শট পরবর্তী বলে অনুকরণ করছিলেন দু’জনে।
শুধু তাই নয় , সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে যোগ দিয়েছেন। আইপিএল নিলামে রেকর্ড দাম পাওয়া কার্তিক শর্মা ও প্রশান্ত বীর, উর্ভিল প্যাটেল, গুরজানপ্রিত সিংরা নেমে পড়েছেন সিএসকে নেটে। পুরোদমে শুরু হয়েছে দলের অনুশীলন।
দলের বিদেশি খেলোয়াড়রা এখনও যোগ দেননি। আকিল হোসেন হয়তো খুব শীঘ্রই যোগ দেবেন। কারণ , ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এছাড়াও রয়েছেন জেমি ওভারটন , ম্যাট হেনরিরা। সঞ্জু স্যামসন , শিবম দুবেও এখন বিশ্বকাপে ব্যস্ত। সদ্য রঞ্জি ট্রফি ফাইনাল খেলা শ্রেয়স গোপালও কিছুদিন পর নামবেন সিএসকে অনুশীলনে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের