নিজস্ব প্রতিনিধি , দোহা - অল ইংল্যান্ড ওপেন খেলতে যাওয়ার আগে চরম সমস্যায় ভারতীয় শাটলার পিভি সিন্ধু। শনিবার তেহরান , দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। গোটা মধ্যপ্রাচ্যে এখন অশান্তির পরিবেশ। এরই মাঝে ফেঁসে রয়েছেন সিন্ধু। ইংল্যান্ডের বিমান ধরতে পারেননি তিনি। ফলে এখনও মধ্যপ্রাচ্যে আটকে রয়েছেন ভারতীয় তারকা।
সূত্রের খবর , আগামী ৩ রা মার্চ থেকে শুরু হতে চলেছে অল ইংল্যান্ড ওপেন। দুবাই থেকে বার্মিংহাম যাওয়ার কথা ছিল সিন্ধুর। শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যুদ্ধ পরিস্থিতির জেরে ইংল্যান্ডগামী বিমানগুলি বাতিল করে দেওয়া হয়। এরপর বিমানবন্দরের পর্যটকদের অনুরোধ করা হচ্ছে, দুবাইগামী বিমান যেন এড়িয়ে চলা হয়।
দুবাইয়ের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখনও নিশ্চিত নয়। বিমান বন্দর থেকে একটি ভিডিও শেয়ার করে সিন্ধু লিখেছেন , "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট স্থগিত।" তিনি টুর্নামেন্ট খেলতে বার্মিংহাম পৌঁছাতে পারবেন কিনা সেটাও অন্যতম বড় চিন্তার মধ্যে একটি। এমনকি শেষমেষ যদি পৌঁছাতেও পারেন তবেও তার মানসিক পরিস্থিতি কেমন থাকবে সেটাই দেখার বিষয়। কারণ , প্রস্তুতি ব্যাহত হচ্ছে তার।
উল্লেখ্য , কেবল সিন্ধু নয় , মধ্যপ্রাচ্যের এই অশান্তির জেরে সমস্যায় পড়েছে ভারতের বাস্কেটবল দলও। দোহায় আটকে রয়েছে তারা। ভারতীয় বাস্কেটবল দলের তরফে এক বিবৃতিতে এই বিষিয়ে নিশ্চিত করা হয়েছে। এই হামলার মাঝেই আবার পাম জুমেইরাহের একটি অভিজাত হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর মিলেছে। তবে এই হামলার জন্য অগ্নিকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত নয়।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন