নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভারতীয় জলভাগে বাজেয়াপ্ত করা হল ট্রলারসহ লক্ষাধিক টাকার সুপারি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বকখালি ফ্রেজারগঞ্জ উপকূলে। বিষয়টি ঘিরে তদন্ত শুরু করেছে উপকূল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাতে ফ্রেজারগঞ্জ ঘাঁটির জওয়ানরা নিত্যদিনের মতোই আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি টহল দিচ্ছিল। সেই সময় উপকূল থেকে কিছুটা দূরে একটি নৌযানের অস্বাভাবিক চলাচল নজরে আসে। সন্দেহ হওয়ায় হোভারক্রাফট নিয়ে সমুদ্রের মাঝেই ধাওয়া শুরু করেন তাঁরা। বাহিনীকে দেখেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে।

লোথিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় ট্রলারটিকে ফেলে সবাই দ্রুতগামী অন্য এক যানে উঠে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় 'এফবি লক্ষ্মীনারায়ণ' নামের নৌযানটিতে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই টন অর্থাৎ ২৫০০ কেজি সুপারি বাজেয়াপ্ত করা হয়। পরে সেটিকে মৎস্য বন্দরে এনে উদ্ধার হওয়া সামগ্রী সমেত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানান, 'উদ্ধার হওয়া সুপারির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ট্রলারটি দেশীয় হলেও, এর সঙ্গে কোনও আন্তঃদেশীয় পাচারচক্র যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আরেকটি জলযান প্রস্তুত রাখার বিষয়টিও নজরে রয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে তৎপরতা চলছে'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের