নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গলায় মেডেল ঝুলিয়ে একপাশে দাঁড়িয়ে রয়েছেন মেয়ে। মঞ্চে সোনার দৌড়ে লড়াই চালাচ্ছেন মা। চোখের পলক ফেলতে পারছেন না রাজ্যশ্রী হালদার। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর অবশেষে মুখে হাসি ফুটল মেয়ের। সোনা জিতে মঞ্চ ছাড়লেন মা রাখী হালদার। কলকাতার বুকে একসঙ্গে সোনা জিতলেন মা মেয়ে।
ভারোত্তোলনে একই মঞ্চে সোনার পদক নিশ্চিত করে নজির গড়লেন রাখী রাজ্যশ্রী। শুক্রবার থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে ‘অস্মিতা ভারোত্তোলন লিগ’-এর পূর্বাঞ্চলীয় পর্ব। সেখানেই একসঙ্গে লড়াইয়ে নেমেছিলেন মা মেয়ে। রাখি ৬৯ কেজি বিভাগে লড়াই করেন। রাজ্যশ্রী ছিলেন ৫৮ কেজি বিভাগে।
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী রাখী মোট তুলেছেন ১৭৮ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ৭৭, স্ন্যাচে ১০১। অন্যদিকে , বছর উনিশের রাজ্যশ্রী মোট ১৯৩ কেজি ভারোত্তোলন করেন। ক্লিন অ্যান্ড জার্কে ৮৫ কেজি। স্ন্যাচে তুলেছেন ১০৮ কেজি। নিজের সোনা জয়ের পরই মায়ের কোচ হিসেবে মঞ্চের পাশে দাঁড়িয়ে ছিলেন রাজ্যশ্রী। অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকা অবশেষে সফল হয়েছে তার।
ম্যাচের পর রাখী জানিয়েছেন , "এমনি সময় আমি ওর কোচ। তবে আজকে ভূমিকাটা সম্পূর্ণ অন্যরকম ছিল। আমি খেলার আগে ও সোনা পেয়ে গেছিল। এরপর আমাকে সবটা বলে দিচ্ছিল। কখন পাওয়ার নেব , কখন ছাড়ব , হাতের পজিশন কেমন হওয়া উচিত সব বলছিল ও। এককথায় আজকের দিনটা অসাধারণ ছিল। কোনোদিন ভুলব না।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের