নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামার আগে একাধিক দুর্বলতা রয়েছে ভারতীয় শিবিরে। সঞ্জু স্যামসন , তিলক ভার্মাদের ভাল ছন্দের পাশপাশি অভিষেক , সূর্যকুমার , বরুণ চক্রবর্তী চিন্তায় ফেলছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট-সহ সকলকে। এখনও অবধি বড় মঞ্চে চূড়ান্ত ব্যর্থ সূর্যকুমার যাদব। তবে ফাইনালের আগে সেসব চিন্তা না করে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় অধিনায়ক।
স্যান্টনারের হুমকি প্রসঙ্গ উঠতেই সূর্যের বক্তব্য , "সবাই দেখছি একই কথা বলছে। কিছু তো নতুন বলতে বলুন। দলের পরিবেশ খুব ভাল। ফাইনালে দলকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে বিশেষ সম্মানের। দেশের মাঠে একটা অসাধারণ স্টেডিয়ামে খেলতে নামব। খুবই ভাল লাগছে।"
বরুণের ছন্দ নিয়েও ভাবতে নারাজ ভারতীয় অধিনায়ক। তিনি বলেন , "ওকে নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই। সকলের প্রয়াসেই তো কোনও দল ম্যাচ জেতে। জেতার পর আমরা ও সব নিয়ে ভাবি না। ক্রিকেটে উত্থান-পতন তো থাকবেই। ১১ জনই তো আর ম্যাচ জেতাতে পারে না। সবার দিন সমান যায় না। বাকিরা সেটা পূরণ করে দেয়। বরুণ নিজেও বিশেষ চিন্তিত নয়। ও বিশ্বের এক নম্বর বোলার। ভালই জানে কোন ম্যাচে কী ভাবে বল করতে হবে। নিশ্চিত ভাবেই ফাইনালে সেটা করবে।"
অফ স্পিনারদের প্রতি ভারতের দুর্বলতা নিয়েও নাকি আলোচনা হয়নি ভারতীয় শিবিরে। যদিও এটা চাল হতে পারে তাদের। চলতি বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে ভারতের বাঁ হাতি ব্যাটারেরা অফস্পিনারদের সামনে উইকেট হারিয়েছেন। পরিসংখ্যান বলছে, ১৫টা উইকেট হারিয়েছে ভারত। নিউ জ়িল্যান্ড দলে চার জন অফস্পিনার। এই নিয়ে প্রশ্ন করা হলে সবটা এড়িয়ে যান ভারতীয় অধিনায়ক।
সূর্য বলেন , "আমরা এটা নিয়ে কোনও আলোচনাই করিনি। ১২০ স্ট্রাইক রেট নিয়ে যদি ফাইনাল খেলতে নামি তাহলে এভাবেই খেলতে আমার আপত্তি নেই। আমরা আলোচনা করি ঠিকই। তবে খুব বেশি নজর দিই না। কোনও দিন কোনও ব্যাটার যদি ভাল ব্যাট করে, তাহলে সে সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে যায়। আগের ম্যাচেই আপনারা দেখেছেন যে দুই বাঁ হাতি কী ভাবে অফস্পিনারদের সামলেছে। ঈশান খুবই ভাল ব্যাট করেছে। শিবম দুবে, তিলক বর্মাও ভাল খেলেছে। এই মুহূর্তে এত ভাবার দরকার নেই।"
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের