69ad172ff0308_IMG-20260308-WA0037
মার্চ ০৮, ২০২৬ দুপুর ১১:৫৯ IST

টি টোয়েন্টি বিশ্বকাপ , অভিষেক - বরুণের শনির দশা , বিধ্বংসী নিউজিল্যান্ডের সামনে নজিরের সম্মুখীন ভারত

নিজস্ব প্রতিনিধি , গুজরাত - আহমেদাবাদে মেগা ফাইনালের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব। রবিবাসরীয় সন্ধ্যায় কিউইদের বিরুদ্ধে নামার আগে বেশ কয়েকটি বিষয়ে চিন্তায় ভারতীয় শিবির। তবে উল্টোদিকে , দক্ষিণ আফ্রিকার ম্যাচে রীতিমত হুঙ্কার দিয়েছেন ফিন অ্যালেনরা।দুই দলই আজ ইতিহাসের দোরগোড়ায়।ভারতের কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফের খেতাব জয়ের সুযোগ। আবার অন্যদিকে, নিউজিল্যান্ডের সামনে প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি।

বিশ্বকাপের ফাইনালের আগে কপালে ভাঁজ পড়েছে কোচ গৌতম গম্ভীরের। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টি টোয়েন্টি স্পেশালিস্টদের নিয়েই চাপে ভারত। অভিষেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে , বরুণ চক্রবর্তী বোলিংয়ের স্পট খুঁজে পাচ্ছেন না। এককথায় ভারতীয় দলের দুই পিলার ছাড়াই ফাইনালে উঠেছে ভারত। সেক্ষেত্রে দুই খেলোয়াড়কেই বদল করতে পারেন গম্ভীর। ওপেনিংয়েও বদল হতে পারে। বদলে ঢুকতে পারেন রিঙ্কু সিং। আবার বোলিংয়ে বরুণের জায়গায় আসতে পারেন কুলদীপ যাদব। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে।

এছাড়া ভারতীয় দলে অধিনায়ক সূর্যকুমার যাদবের ছন্দ নিয়েও সংশয় তৈরি হয়েছে। তবে প্রয়োজনে নিজেকে পিছিয়ে নিচ্ছেন তিনি। বড় রান আসছেনা। বলাবাহুল্য , তাকে ঢেকে রাখা হয়েছে। তবে ফাইনালে অধিনায়ক বদল করা যাবে না। এমন আগে কখনও হয়নি। তবে বরুণ অভিষেকের বিষয়টাই এখন সবচেয়ে গুরুতর। অনেক বিশেষজ্ঞদের মতে , ইশানকে ওপেনিংয়ে পাঠিয়ে রিঙ্কুকে নেওয়া উচিত। আবার নেটপাড়ার একাংশের মতে , ২০২৪ সালের ফাইনালে বিরাটের মত চমক দেবেন অভিষেক।

অন্যদিকে , টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর ওপেনিং জুটির সম্মুখীন বুমরা , আর্শদ্বীপরা। দক্ষিণ আফ্রিকা ম্যাচে সবটাই দেখে। নিয়েছেন গম্ভীর। প্রথমবার সিডনি সিক্সার্সকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন করে এসেছেন ফিন অ্যালেন। তার বিধ্বংসী ভূমিকায় ব্যাটিং করা অবাক কিছু নয়। রয়েছেন মারাত্মক ছন্দে। একইভাবে টিম সাইফার্টের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। আবার রাচিন রবীন্দ্র বল হাতে মাতিয়ে দিয়েছেন। এছাড়া স্যান্টনার , সোধীর মত স্পিনার রয়েছে দলে। অর্থ্যাৎ , পরিপূর্ণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না ভারতের।

আহমেদাবাদের পিচেও যে একগুচ্ছ রান উঠবে সেই আশা করাও কঠিন। তাই টস হবে গুরুত্বপুর্ণ। সেক্ষেত্রে দলের সব খামতি পূরণ করেই নামতে হবে ভারতকে। টস জিতলে চেজ না প্রথম ব্যাট কি ভাবছেন গম্ভীর। কারণ , দ্বিতীয় ব্যাটিংয়ে ইংল্যান্ড প্রায় ম্যাচ বের করে দিয়েছিল। আবার , ফিন অ্যালেন - সাইফার্ট দারুণ ছন্দে রয়েছেন। সেখানে অনেকের মতে , ভারতের দ্বিতীয় ব্যাটিং করাই হয়তো নিরাপদ।

ভারত সম্ভাব্য একাদশ - সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা।

বদল হলে ভারতের সম্ভাব্য একাদশ - সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিং , অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ -

টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, র্যাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

আরও পড়ুন

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের