নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভিয়েতনামের কাছে হেরে পরের দুটি ম্যাচে জয় আবশ্যক ছিল ভারতের মেয়েদের। তবে বিশ্বকাপে যাওয়ার রাস্তায় বিরাট ধাক্কা খেলেন শিল্কী দেবীরা। জাপানের বিরুদ্ধে এবার ১১ গোলের মালা পরল ভারত। অস্ট্রেলিয়ায় সোনালী সাফল্যের পথে জাপানি সুনামীকে ঠেকাতে পারল না ভারতের মেয়েরা।
প্রথমার্ধের ৪ মিনিটের মাথায় ইউজুকির গোলে এগিয়ে যায় জাপান। এরপর থেকে আর থামানো যায়নি। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করলেন ম্যাঞ্চেস্টার সিটির হাসেগাওয়া। ২০ এবং ৩৫ মিনিটে আরও দু’টি গোল ভারতের জালে ভরে দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হিনাটা মিয়াজাওয়া। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে স্কোর লাইন ৫-০ করেন সেইকে।
দ্বিতীয়ার্ধের উইকি হ্যাটট্রিক করেন। ৪৭ থেকে ৫০ মিনিটের মধ্যে দুটি গোল করেন। এরপর ৬৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তবে ৫৬ মিনিটে গোল করেন সেইকি। ৬২ মিনিটে গোল করেন হিজকাটা। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হিনাটা। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ভারতের।
১৯৯১ সালে জাপান বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করেছিল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে। মূলপর্বে যাওয়ার বাছাই পর্বে খেলেছিল ভারতও। তবে ১৯৮৬ সালে এশিয়া কাপের প্রথম সাক্ষাতে অনিতা সরকারের গোলে ভারত ১-০ হারিয়েছিল জাপানকে। সেই জাপানের কাছে এহেন লজ্জার হার কাঁটার মত বিঁধে থাকবে ভারতের গলায়।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের