নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। গোটা টুর্নামেন্টে এখনও অবধি ভারতের হয়ে ভাল প্রদর্শন করা তারকাদের মধ্যে জাসপ্রিত বুমরা অন্যতম। ছন্দে না থেকেও বিশ্বকাপে এখনও অবধি দরকারের সময় সবথেকে বেশি উইকেট এসেছে তার কাছ থেকেই। সেমিতেও প্রমাণ করে দিয়েছেন কিভাবে ম্যাচ ঘোরাতে হয়। এবার সেই বুমরার প্রশংসা করলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে বিশ্বকাপের ফাইনালে বুমরাই ভারতের হয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতবেন।
প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন , "প্রচুর বৈচিত্র থাকা এক বিষয়, কিন্তু চাপের মুখে সেগুলোর সঠিক প্রয়োগ করতে পারাটাই আসল। এটাই ওকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে বুমরাহ ম্যাচের সেরা হলে আমি অবাক হব না।"
ক্লার্ক আরও বলেছেন , "বুমরার ঝুলিতে অনেক অস্ত্র আছে। আমরা যেমন সেরা ব্যাটারদের নিয়ে বলি যে, তারা বিশ্বের যে কোনও পরিস্থিতিতে চাপের মুখে রান করে তেমন বুমরা বল হাতে ঠিক সেটাই করে। আমি যদি ওর দলের ক্যাপ্টেন হতাম, তাহলে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হত ওকে কখন ব্যবহার করব সেটা ঠিক করা। এই কারণেই ভারত এখন ওকে দিয়ে বোলিং শুরু করায় না। ডেথ ওভারের জন্য ওর দুটো ওভার হাতে রেখে দেয়।"
ভারতীয় দলকে নিয়ে ক্লার্কের মন্তব্য , তারাই এবারের বিশ্বকাপে সেরা দল। তিনি আরও বলেছেন , "এই বিশ্বকাপে বুমরাকে নিয়ে আমরা হয়তো খুব বেশি আলোচনা করিনি। কারণ, আমরা হয়তো এখন ওর থেকে এমনই পারফরম্যান্সই আশা করি। ও বিস্ময়কর প্রতিভা। তিন ফরম্যাটেই ও এমন একজন ম্যাচ উইনার, যে কঠিন পরিস্থিতিতেও ভাল বোলিং করে। যেমন রান আটকায়, তেমনই উইকেটও নেয়। চাপের মুখে ওর মতো নিখুঁত বোলিং বিশ্বে আর কেউ করতে পারে না।"
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের