নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক সময় রাজ্যের অন্যতম ব্যস্ত রাজনৈতিক ঠিকানা ছিল ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন। কিন্তু রাজনৈতিক পালাবদলের আবহে এবার সেই অধ্যায়েরও ইতি। ধাপে ধাপে খালি করা হচ্ছে তৃণমূলের বাইপাসের কার্যালয়। ভবনের দখল ফিরে পাচ্ছেন বাড়ির মালিক। ফলে কালীঘাটের বাইরে আর কোনও প্রধান দলীয় কার্যালয় থাকছে না তৃণমূলের।
দল সম্প্রসারণের সময় কালীঘাটের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২০২২ সালে মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এই বহুতল ভবনটি ভাড়া নিয়েছিল তৃণমূল। প্রথম তিনটি তলা ব্যবহারের অনুমতি থাকলেও, পরে চার ও পাঁচতলাতেও চলত দলীয় কাজ। সাম্প্রতিক রাজনৈতিক ভাঙন ও সাংগঠনিক পরিবর্তনের আবহে সেই কার্যালয় গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার চার ও পাঁচতলা সম্পূর্ণ খালি করার কাজ শুরু হয়। সরিয়ে নেওয়া হয় দলীয় ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিল-সহ বিভিন্ন সামগ্রী।
ভবনের মালিক মন্টু সাহার ছেলে অমিত সাহা ও তার স্ত্রী উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার তদারকি করেন। পরিবারের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই নিচের তিনটি তলাও খালি করে দেওয়া হবে। এরপর সম্পূর্ণ ভবনের দখল ফিরে পাবেন মালিকপক্ষ। জানা গেছে, গত কয়েকদিন ধরেই বাড়ির অধিকার ফিরে পেতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন মন্টু সাহা। সোমবার তিনি রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবারও তিনি তৃণমূল ভবনে গিয়ে নেতাদের সঙ্গে কথা বলেন।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের