নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসে মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের সাত জেলার উন্নয়নমূলক কাজ ও সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন তিনি।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি পৌঁছেই নৌকাঘাটে ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। এরপর উত্তরকন্যায় পৌঁছে বৈঠকে যোগ দেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদহ জেলার জেলাশাসকরা।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিশেষভাবে নজর দেন উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্পগুলির ওপর। ‘বাংলার বাড়ি’, ‘শ্রমশ্রী’ সহ একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি আগামীকাল জলপাইগুড়িতে অনুষ্ঠিত সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বুধবার দুপুরে জলপাইগুড়ির এবিপিসি মাঠে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই আদিবাসী পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেবেন তিনি। উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও হবে ওই অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে তিনি ফের উত্তরকন্যায় ফিরে আসবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের