নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - অভিনেত্রীদের প্রতি ভালোবাসা যেন দিনের পর দিন হেনস্থার রূপ নিচ্ছে। নিধি আগরওয়ালের পর এবার সামান্থা প্রভু। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে উন্মাদ জনতাদের মাঝে স্যান্ডউইচ হওয়ার মত অবস্থা হয় অভিনেত্রীর। বিশৃঙ্খলার ছবি ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরপরই অনুষ্ঠানের আয়োজকদের ওপর গাফিলতি নিয়ে আঙুল তুলেছেন নেটপাড়ার বাসিন্দারা।
রবিবার হায়দরাবাদে একটি শোরুম উদ্বোধনে যান অভিনেত্রী। পরনে কালো ও রূপোলি জরির মিশেলের শাড়ি। নির্দিষ্ট সময়মতো অনুষ্ঠানে পৌঁছে নিজের কাজ শেষ করেন তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা জনজোয়ার। একঝাঁক উন্মাদ সমর্থক ঘিরে ধরে তাকে। ভিড়ের চাপে বেহাল দশা হয় অভিনেত্রীর। ভীষণই অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হন তিনি। নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর মরিয়া চেষ্টা করেও ব্যর্থ। তবুও দর্শকদের দিকে হালকা হাসি দিয়ে কোনওমতে নিরাপত্তারক্ষীদের সাহায্যে গাড়িতে ওঠেন অভিনেত্রী।
উল্লেখ্য , কিছুদিন আগে রাজা সাহেব ছবির প্রচারে গিয়ে উন্মাদ অনুরাগীদের শিকার হন নিধি আগরওয়াল। তার শাড়ি ধরেও টানাটানি করেন অনেকে। অভিনেত্রীদের ভালোবাসার নামে লাগাতার হেনস্থার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। অনেকে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আবার অনেকে বলেছেন , অনুরাগীদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত। এমন অসভ্যতা করা একদমই উচিত নয়।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের