নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবার বিকেলের পর থেকে রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। রাত থেকে ভিজেছে কলকাতা। শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। ঝড়-বৃষ্টির প্রভাবে একধাক্কায় তাপমাত্রা কমেছে অনেকটা।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলী, হাওড়া, উত্তর ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার বইতে পারে। তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সিকিমের পার্বত্য অঞ্চলে। রবিবারও একই চিত্র থাকবে দুই বঙ্গেই। সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের