নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিউড অভিনেতা জীতু কমল নিজের জীবনের নতুন পথচলার ঘোষণা করেলেন। অভিনয়ের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি একটি নতুন ট্রাস্ট শুরু করতে চলেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেতা জিৎ ব্যক্তিগত চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জীতু কমল জানিয়েছেন, বহুদিন ধরেই এমন একটি সামাজিক উদ্যোগ নেওয়ার ইচ্ছা ছিল। নানা কারণে সেই পরিকল্পনা এতদিন বাস্তবায়িত হয়নি। আগামী ১১ জুলাই থেকে ‘জীতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্সাল ট্রাস্ট’ এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই ট্রাস্টের মাধ্যমে দুস্থ কলাকুশলী আর আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

অভিনেতা আরও বলেন, অনুরাগীরা ভালোবাসার নিদর্শন হিসেবে অনেক সময় উপহার আর অর্থ পাঠান। সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি তা ফিরিয়ে দেন না। পরে তার মনে হয়েছে, সেই অর্থ নিজের কাছে না রেখে প্রয়োজনীয় মানুষের কাজে লাগানোই সবচেয়ে ভালো। সেই ভাবনা থেকেই এই নতুন ট্রাস্ট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন জীতু।

প্রসঙ্গত জিৎ তার চিঠিতে জীতুর ব্যক্তিত্ব আর স্পষ্ট কথা বলার স্বভাবের প্রশংসা করেছেন। সমাজের জন্য এমন উদ্যোগ নেওয়াকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলেছেন। পাশাপাশি ভবিষ্যতেও জীতুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, জীতুর এই উদ্যোগ অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের