নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জুলাই মাসে এসে গেছিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শহরে এসে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি বামেদের নিয়েও কড়া সমালোচনা করতে দেখা যায় তাকে। তসলিমার এই অবস্থান ঘিরেই নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার কলকাতা সফরের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে তসলিমা দাবি করলেও, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এবার তসলিমাকে সরাসরি নিশানা করলেন গায়িকা ও সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘তসলিমা কি বিজেপির পলিটিক্যাল এজেন্ট’ রাজ্য সরকারের সঙ্গে তসলিমাকে ঘিরে সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও আপত্তি জানান তিনি। পরমার দাবি, মৌলবাদীদের বিরোধিতার কথা বললেও তসলিমার বর্তমান অবস্থান নিয়ে তার প্রশ্ন রয়েছে।
শুধু তসলিমাকে কটাক্ষ করেই থামেননি পরমা। রাজ্যের নতুন সরকারকে সাধারণ মানুষের আসল সমস্যার দিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তার অভিযোগ, ইমেজ তৈরি বা প্রচারের বদলে সরকারের উচিত বাস্তব কাজের দিকে মন দেওয়া। নিজের হতাশার কথাও স্পষ্ট করেছেন পরমা। এমনকী, তিনি প্রশ্ন তুলেছেন, যে সরকারকে ভোট দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আদৌ ঠিক হয়েছিল কি না।

এর আগেও রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন পরমা। তার পোস্ট ঘিরে বিজেপি সমর্থকদের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। তবে সেই সমালোচনায় থামেননি তিনি। ‘ধমক-চমক’, ‘চোখ রাঙানি’, ‘প্রতিশ্রুতি ফিরিয়ে নেওয়া’ সহ একাধিক বিষয় নিয়ে নতুন সরকারকে আক্রমণ করেছেন পরমা। দীর্ঘদিন ‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকা হিসেবে পরিচিত এই শিল্পী বর্তমানে নিজের শাড়ির বুটিক নিয়েও ব্যস্ত। পাশাপাশি গান সহ সাংস্কৃতিক জগতের সঙ্গেও তার দীর্ঘদিনের যোগ রয়েছে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের