নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সদ্য বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। তবে বৃহস্পতিবার সকালটা অনেকটাই আলাদাভাবে শুরু করলেন গায়িকা। জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় আর থাকতেই চান না। দীর্ঘদিনের কটাক্ষের পর আর সহ্য না করতে পেরে ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্ত ইমন চক্রবর্তীর।বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এই সিদ্ধান্তের কথা জানান ইমন।
সেই ফেসবুক লাইভেই সামনে আসে তার ক্ষোভের আসল কারণ। একাধিক অভিযোগ তুলেছেন গায়িকা। যার মধ্যে তার মায়ের মৃত্যুদিবসেও করা কটাক্ষগুলি নিয়ে কথা বলেছেন গায়িকা। প্রয়াত মাকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য সহ্য করতে হয়েছিল তাকে। এমনকি তৃণমূলের পাঁচালি গেয়ে নাকি তিনি বঙ্গ সম্মান পেয়েছিলেন। এমনও বিদ্রুপ করা হয়েছে গায়িকাকে। যার পর রীতিমত রাতের ঘুম উড়েছে ইমনের।
ফেসবুক লাইভে প্রকাশ পেয়েছে তার বিধ্বস্ত চোখ মুখ। যেখানে বোঝাই যাচ্ছে কতটা কষ্টে রয়েছেন গায়িকা বা কতটা যন্ত্রণা থেকে এহেন সিদ্ধান্ত নিলেন তিনি। মায়ের মৃত্যুদিবসে তিনি একটি স্মৃতিচারণমূলক পোস্ট করেছিলেন। যার কমেন্টে একজন লিখেছেন , "ফিরে এসে দেখ আমি কিভাবে চাটছি। কিভাবে সম্মান পাচ্ছি।" এরপরই নাকি সারারাত ঘুমাতে পারিনি।
ইমন তাঁর লাইভে বলেন, 'আমি একজন সঙ্গীতশিল্পী। আমি গান গাই। সব ধরনের গান গাই, রবীন্দ্রনাথের গান গাই, আমার নিজের যেগুলো প্লেব্যাক করা সেগুলো গাই। হিন্দি, উড়িয়া, পাঞ্জাবি গান গাই, পাঁচালি গাই। আমাকে গাইতে হয়েছে। আমার কোনও আপত্তি নেই। আমাকে গাইতে হয়েছে, গেয়েছি। আপনাদের কীসের আপত্তি? আমার বাড়ির লোকের কোনও আপত্তি নেই। কিন্তু তারপরেও এত কটাক্ষ ধেয়ে আসছে। কালকে আমার মায়ের মারা যাওয়ার দিনে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে কমেন্ট করেছে হ্যাঁ আপনার মাকে ডাকুন। আপনার মায়ের দেখা উচিত আপনি পাঁচালি গেয়ে, চটিচেটে বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর আপনি নোবেল পাবেন। আর এটাই আমার চোখ খুলে দিল।'
নেটিজেনদের উদ্দেশ্যে গায়িকার মন্তব্য , "আমি হাতজোড় করে আপনাদের একটা কথা বলছি। কালকে আমার মায়ের জায়গা ছোঁয়া হয়েছে। আমার মাকে টেনে নামানো হয়েছে। তাঁকেও ছাড়েনি। এই সোশ্যাল মিডিয়া আমার জন্য নয়। আমি অবাক হয়ে গিয়েছি, আমি বিধ্বস্থ। নিতে পারছি না। আমার ব্যক্তিগত জায়গায় আপনাদের কিছু বলার নেই। আমি কোন ব্র্যান্ডের জামা পরব, কী খাব, কার সঙ্গে মিশব, কী করব সেটা নিয়ে আপনাদের বলার অধিকার নেই। এরপর যদি মনে করেন আপনারা আমার গান শুনবেন না, আমি বলছি শুনবেন না।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের