নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লির রাজনৈতিক আকাশে সোমবার যেন একের পর এক বিস্ফোরণ! সকালে স্পিকারের দরজায় ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের চিঠি, আর সন্ধ্যায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সরকারি বাসভবনে হাইভোল্টেজ বৈঠক। সেখানে উপস্থিত খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের বৈঠকে ব্যস্ত, তখন রাজধানীতে তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের এই তৎপরতা ঘিরে নতুন করে জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা।
সোমবার সকাল থেকেই দিল্লিতে রাজনৈতিক নাটকের পারদ ছিল তুঙ্গে। তৃণমূলের একাংশ সাংসদ স্পিকার ওম বিড়লার কাছে নিজেদের অবস্থান জানিয়ে চিঠি জমা দেওয়ার পর থেকেই কার্যত আলোচনার কেন্দ্রে উঠে আসে সংসদীয় দলের ভবিষ্যৎ। দিন গড়াতেই সেই জল্পনায় আরও ইন্ধন জোগায় শতাব্দী রায়ের সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক।
সকালে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কয়েকজন সাংসদ নিজেদের সাংগঠনিক ও রাজনৈতিক সমস্যা তুলে ধরেন। সেই প্রেক্ষিতেই সন্ধ্যায় শতাব্দী রায়ের উদ্যোগে আয়োজন করা হয় একটি অনানুষ্ঠানিক চা-চক্রের। যদিও বিদ্রোহী শিবিরের দাবি, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ও আড্ডা। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে, বৈঠকের গুরুত্ব শুধুমাত্র চায়ের কাপে সীমাবদ্ধ ছিল না।
বৈঠকে একে একে হাজির হন কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ বর্মা বসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী-সহ একাধিক সাংসদ। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন শুভেন্দু অধিকারী। সাংসদদের বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কৌশল নিয়েও মতবিনিময় হয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের