নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের জল্পনার মাঝেই বড় ধাক্কা। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দলের বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখর রায়। শুধু সাংসদ পদই নয়, তৃণমূলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন তিনি। ইস্তফার পরেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন প্রাক্তন সাংসদ। তার করা মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।
সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন সুখেন্দুশেখর রায়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সাম্প্রতিক রাজনৈতিক বিপর্যয়ের পর দলের ভিতরে যে আত্মসমালোচনা ও বিশ্লেষণ হওয়া প্রয়োজন ছিল, তা হয়নি। তার অভিযোগ, দলের বিভিন্ন কমিটিতে দায়িত্বে থাকা নেতাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হত না। ফলে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমা হচ্ছিল।
সুখেন্দুশেখরের দাবি, 'দল যেভাবে চলা উচিত, চলেনি। এত বড় বিপর্যয়ের পর যেভাবে বিশ্লেষণ করা দরকার ছিল, তা হয়নি। যারা নানা কমিটিতে রয়েছেন, তাদের মতামত নেওয়া হত না। নিরুপায় হয়ে তা সত্ত্বেও অনেকে দাঁতে দাঁত চেপে ছিলেন। মানুষ সরকারের প্রতি অনাস্থাজ্ঞাপন করেছে। মানুষ যখন অনাস্থাজ্ঞাপন করে তখন আমি বুঝতে পেরেছি দল জনমন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।'
এদিন আরও বিস্ফোরক সুরে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বীজ রোপিত হয়েছিল। ২০১১ সালের পর বিভিন্ন বিতর্কিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দলের মূল লক্ষ্য আদর্শভিত্তিক রাজনীতি নয়, বরং ক্ষমতা দখল এবং সেই ক্ষমতাকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থসিদ্ধি হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সেই প্রবণতা আরও প্রাতিষ্ঠানিক রূপ নেয় বলেও অভিযোগ করেন তিনি।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের