নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজনৈতিক অন্দরমহলে জোর গুঞ্জন এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও বড়সড় ভাঙন আসন্ন। ‘নতুন তৃণমূল’ গঠনের জল্পনা পেরিয়ে সরাসরি বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের একাধিক বিদ্রোহী সাংসদ দিল্লিতে গোপন বৈঠক সেরেছেন। আর সেই বৈঠকের পর থেকেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের জল্পনা।
রাজ্যের বিধানসভায় পরিষদীয় দলে ভাঙনের পর এবার নজর সংসদীয় দলের দিকে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের অন্তত ২১ জন সাংসদ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে নতুন পথের সন্ধান করছেন। এই আবহেই রবিবার ও সোমবার দিল্লিতে একাধিক বৈঠক ঘিরে তৎপরতা বেড়েছে। জানা গেছে, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসীত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, আবু তাহের, সুখেন্দুশেখর রায়, শর্মীলা সরকার, খলিলুর রহমান, জগদীশ বর্মা বসুনিয়া-সহ একাধিক সাংসদ রাজধানীতে বৈঠকে অংশ নেন।
এরপরই বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে কয়েকজন বিদ্রোহী নেতার উপস্থিতির খবর সামনে আসে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিপ্লব দেব-সহ বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতার উপস্থিতি রাজনৈতিক জল্পনাকে আরও উসকে দিয়েছে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝেই রবিবার দিল্লিতে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার INDIA জোটের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি দলের অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার চেষ্টাও চলছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি
ঝাড়গ্রামের ঝালমুড়ির স্মৃতি উঠে এল দিল্লিতে
গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির
টানা ৪,৩৯৯ দিন কুর্সিতে! নেহরুর নজির ভেঙে নয়া মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদি
শীঘ্রই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে তৃণমূল
সম্ভাব্য সংক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ শুরু হয়েছে
রাজ্যসভার চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে পদত্যাগ করেন সুস্মিতা দেব
ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস
২০ জন ইতিমধ্যেই নতুন শিবিরের পক্ষে সই করেছেন
ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
সাংসদ পদের পাশাপাশি দল থেকেও ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়
তিন মাসে দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...