নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দুর্গোৎসব মানেই খাওয়া-দাওয়া, কেনাকাটার ভিড়। সেই সুযোগেই পানের দোকান খুলে বেচাকেনায় মন দিলেন পাহাড়পুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অনিতা রাউত। সাধারণ খদ্দেরের মতোই তিনি হাসিমুখে সামলাচ্ছেন ক্রেতাদের।
সূত্রের খবর, স্থানীয়দের অভাব-অভিযোগ শোনা ও সমাধান করাই হচ্ছে জলপাইগুড়ির পাহাড়পুরের পঞ্চায়েত প্রধান অনিতা রাউতের নিত্যদিনের কাজ। তবে সংসার চালাতে তার ভরসা বাড়ির মুদির দোকান। এবারের দুর্গোৎসবে বাড়তি আয়ের আশায় তিনি প্যান্ডেলের পাশেই পানের দোকান বসিয়েছেন। ঠাকুর দেখতে আসা বহু মানুষ দোকানের সামনে থেমে গিয়ে দেখছেন। কেউ কেউ আবার খদ্দেরও হচ্ছেন। দোকান দেখে অনেকেই অবাক হলেও বেশিরভাগ দর্শনার্থী তার পরিশ্রমী মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।
পঞ্চায়েত প্রধানকে নিজেই খদ্দের সামলাতে দেখা যায়। অনিতা রাউত বলেন, ' পঞ্চায়েত প্রধান হিসেবে মানুষের পাশে থাকি। তবে সংসার চালানোর জন্য সারা বছর মুদি দোকান চালাতে হয়। পুজোর সময় একটু বেশি রোজগারের আশায় এই দোকান দিয়েছি। এটুকুই আমার ভরসা।' পুজোর আনন্দের ভিড়ে পঞ্চায়েত প্রধানের পানের দোকান হয়ে উঠেছে কৌতূহলের কেন্দ্রবিন্দু।
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের