নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপের বিভিন্ন এলাকা। বরালঘাট স্পোর্টিং ক্লাবে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল ও বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ বরালঘাট স্পোর্টিং ক্লাবে তল্লাশি অভিযান চালানো হয়। ক্লাবের একাধিক ঘর থেকে সরকারি প্রকল্পের আওতায় বিতরণের জন্য বরাদ্দ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই সামগ্রী সেখানে মজুত রাখা ছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি ছিল বলে জানা গিয়েছে।
উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। সাধারণ মানুষের অনেকেই অভিযোগ করেন, প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছানোর বদলে সরকারি সামগ্রী গোপনে সংরক্ষণ করা হয়েছিল। উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জোরালো হয়।
এরপর রাত প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ বৃহৎ পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন। সেখান থেকে তাঁকে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় বাড়ির বাইরে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ‘চোর চোর’ স্লোগান ধ্বনিত হয়। যদিও থানায় নিয়ে যাওয়ার সময় সমস্ত অভিযোগ অস্বীকার করেন পুরপ্রধান, তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
নদিয়ার বিজেপির ভাইস প্রেসিডেন্ট সোমা মুখার্জী দাবি করেন, ক্লাব থেকে উদ্ধার হওয়া বহু সরকারি সামগ্রীর গায়ে ২০২২-২৩ সালের চিহ্ন রয়েছে। তাঁর অভিযোগ, বিপুল পরিমাণ সামগ্রী থাকায় সব উদ্ধার করা সম্ভব হয়নি এবং কিছু অংশ পুলিশ সিল করে দিয়েছে। এই ঘটনার জন্য পুরপ্রধানকে দায়ী করে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের