নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত। এবার কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে। তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর, বেআইনি ভেরি দখল-সহ একাধিক গুরুতর অভিযোগে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে। এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেফতার করে। শনিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এলাকায় প্রভাব খাটিয়ে তোলাবাজি, ভেরি দখল, ভয় দেখানো, মারধর, জোর করে আটকে রাখার মতন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির মতন গুরুতর অভিযোগও উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে সার্ভে পার্ক থানায় মামলা দায়ের হয়। তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণ হাতে আসার পরই গ্রেফতার করা হয় প্রাক্তন কাউন্সিলরকে। তদন্তকারীদের দাবি, পরিকল্পিতভাবে ভেরি দখল এবং তোলাবাজির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত, সেই বিষয়েও তদন্ত চলছে। পাশাপাশি ধৃতের স্থাবর ও অস্থাবর সম্পত্তির খোঁজও শুরু করেছে পুলিশ।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের