নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - রজনীকান্ত অভিনীত নতুন ছবি থালাইভার ১৭৩ ছবির পরিচালনায় আগেই সরিয়ে দেওয়া হয় সুন্দর সি'কে। এবার নতুন পরিচালকের নাম ঘোষণা করা হল। প্রথমবারের মত রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন সিবি চক্রবর্তী। কমল হাসানের রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে। খবর ছড়াতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
শনিবার রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে সিবিকে রজনীকান্ত অভিনীত ছবির জন্য নিযুক্ত করা হয়েছে। পোস্টে তারা লিখেছে , "প্রত্যেক নায়কের একটি পরিবার থাকে। নেলসন দিলীপকুমার থেকে লোকেশ কাঙ্গারাজ পর্যন্ত সকলের নাম বহু প্রতীক্ষিত ছিল। অনেকেই এনাদের মধ্যে কাউকে আশা করেছিলেন। তবে এই ছবির জন্য প্রতিযোগী হিসেবে সিবি চক্রবর্তী কেই বেছে নেওয়া হয়েছে।"
বিশেষ দায়িত্ব পাওয়ার পর আপ্লুত পরিচালক সিবি চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "ছোট শহরের একটি ছেলের বড় স্বপ্ন ছিল তার প্রিয় তারকা “সুপারস্টার”-এর সাথে দেখা করা। তার সাথে একটি ছবি তোলা, যা তাকে সিনেমার প্রতি আগ্রহী করে তুলেছিল। বড় স্বপ্নটি একদিন বাস্তবায়িত হয়েছিল। তারপর সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার সুপারস্টারকে পরিচালনা করা। অনেক কাছাকাছি এসেও বারবার হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু বিশ্বাস হারায়নি। আজ সেই দিন। থালাইভার১৭৩ দিন।"
পরিচালক আরও বলেন , "আমার মনে আছে থালাইভা বলেছিলেন, "স্বপ্ন সত্যি হয়। অলৌকিক ঘটনা ঘটে।" মাঝে মাঝে, জীবন স্বপ্নের বাইরেও যায়। আরও বড় হয়ে ওঠে, কিংবদন্তি কোমল হাসান স্যার , মহেন্দ্রন স্যার , রজনীকান্ত স্যারের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আমি আমার হৃদয় ও আত্মা দিয়ে কথা দিচ্ছি ,আপনাদের বিশ্বাস ধরে রাখার পুরো চেষ্টা করব।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের