নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে হামলার ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এল, তার আঘাত গুরুতর নয়। তবে এই চিকিৎসা পর্ব ঘিরেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে তৃণমূল।
শনিবার সন্ধ্যায় মিন্টো পার্কের একটি নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে বিক্ষোভ ও হামলার ঘটনায় আহত হওয়ার পর তাকে প্রথমে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে স্থানান্তর করা হয়।
তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, অভিষেককে হাসপাতালের আইটিইউতে রাখা হয়েছিল এবং তার চিকিৎসা নিয়ে চাপ তৈরির চেষ্টা চলছে। তার অভিযোগ, পুলিশ-প্রশাসনের একটি অংশ বিজেপির নির্দেশে হাসপাতালের উপর প্রভাব বিস্তার করতে চাইছে, যাতে অভিষেকের চিকিৎসা ও ভর্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

তবে হাসপাতাল সূত্রে ভিন্ন ছবি সামনে এসেছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিষেকের শরীরে কোনও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বুকে সামান্য ছড়ে যাওয়ার দাগ এবং কিছু সাধারণ শারীরিক অস্বস্তি থাকলেও তা উদ্বেগজনক নয় বলেই মত চিকিৎসকদের। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পর তাকে ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, চিকিৎসাগত বিচারে তাকে ভর্তি রাখার প্রয়োজন দেখা যায়নি।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের