নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে। মিডলম্যান’ তাপস মণ্ডলের বিস্ফোরক অভিযোগে নাম জড়াতেই এবার আইনি পথে হাঁটলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। কুন্তল ঘোষের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তাপস মণ্ডলকে পাঠানো হয়েছে ৫ কোটি টাকার মানহানির আইনি নোটিস। ফলে দুর্নীতি বিতর্ক এবার নতুন মোড় নিল আইনের লড়াইয়ে।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের নিয়ে তদন্ত চলাকালীনই নতুন বিতর্কের সূত্রপাত। মামলার অন্যতম অভিযুক্ত মিডলম্যান তাপস মণ্ডল এক সাক্ষাৎকারে দাবি করেন, কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সায়নী ঘোষের এবং তার কাছ থেকে বিভিন্ন সুবিধাও পেয়েছিলেন তিনি। এমনকি ফ্ল্যাট, গাড়িসহ একাধিক আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তোলেন তাপস। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া দেন সায়নী ঘোষ।
যাদবপুরের সাংসদের আইনজীবীর মাধ্যমে তাপস মণ্ডলকে ৫ কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্যে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় আদালতে আইনি লড়াই শুরু হবে। সায়নী ঘোষ জানিয়েছেন, অতীতেও তদন্তকারী সংস্থার ডাকে তিনি হাজিরা দিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। তাই উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে এবার আইনিভাবেই জবাব দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের