নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে বাঙালি শ্রমিক হেনস্তার অভিযোগের মধ্যেই এবার আরও ভয়াবহ অভিযোগ সামনে এল। ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলার এক যুবকের। গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের অভিযোগ তুলে সরব পরিবার।
মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে ঝাড়খণ্ডে যান আলাউদ্দিন। সেখানে ফেরিওয়ালার কাজ করে সংসার চালাতেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, গত পরশু আলাউদ্দিন ফোন করে জানিয়েছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে তাকে বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে। বাংলাদেশি সন্দেহে দাগিয়ে দেওয়া হচ্ছে তাকে। আধার কার্ড দেখালেও কেউ বিশ্বাস করছে না। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়। তারপর থেকেই তার মোবাইল বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকালে পরিবার খবর পায়, আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। ঘরের ভিতর থেকে তার গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, যে ছবি তারা পেয়েছে তাতে দেখা যাচ্ছে বসা অবস্থায় ফাঁস দেওয়া দেহ যা আত্মহত্যার সঙ্গে মিলছে না। তাদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে এবং প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস লাগানো হয়েছে।
এই খবর বেলডাঙায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও প্রতিবেশীরা। রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ করা হয়। জ্বালানো হয় টায়ার, দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের