নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল বেলডাঙ্গা। শুক্রবার সকালে ঝাড়খণ্ডে দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় তীব্র বিক্ষোভ। যার জেরে উত্তরবঙ্গ–দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঝাড়খণ্ডে মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ, তিনি মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। শুক্রবার তার অস্বাভাবিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছনোর পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শিয়ালদহ–লালগোলা শাখার মহেশপুর এলাকায় রেললাইনে বসে পড়েন উত্তেজিত জনতা। লাইনের উপর বাঁশ ফেলে অবরোধ করা হয় রেলপথ, ফলে একের পর এক লোকাল ও এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে বারবার বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করা হলেও তা বিশেষ কাজে আসেনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি মৃত আলাউদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন এবং ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান। অধীররঞ্জন চৌধুরী বলেন, ' আমার জেলায় অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা রোজগার করেন। পরিবারকে হাসিমুখে রাখতে প্রাণপাত করেন। কেউ চুরি-ডাকাতি করেন না। কেন তাঁদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে না? বাইরে গেলেই বাংলাদেশি বাংলাদেশি বলা হচ্ছে এদের সকলকে।’
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের