নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে জনপরিষেবা সচল রাখতে কড়া অবস্থান নিল বিজেপি নেতৃত্ব। দুষ্কৃতীদের দেওয়া তালা ভেঙে দপ্তরগুলি পুনরায় চালু করলেন বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে। সাধারণ মানুষের স্বার্থে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরির খবর সামনে আসছিল। এই আবহে সোমবার সকালে ডায়মন্ড হারবার পৌরসভার পাশাপাশি ধনবেড়িয়া কানপুর, পারুলিয়া, সরিষা, বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের মূল গেটে তালা ঝুলতে দেখা যায়। এর ফলে জন্ম-মৃত্যু শংসাপত্র ও পানীয় জলের মতো জরুরি কাজের জন্য আসা সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। খবর পেয়েই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দীপক কুমার হালদার। এরপর নিজের হাতে তালা ভেঙে প্রশাসনিক কাজ স্বাভাবিক করার উদ্যোগ নেন তিনি।

পদ্ম শিবিরের দাবি, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে একদল লোক সংগঠনের নাম ভাঙিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। গণনার দিন থেকেই কিছু দুষ্কৃতী গেরুয়া আবির মেখে অরাজকতা পাকাতে পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে তালা মেরে দেয়। তবে বিজেপি নেতৃত্ব স্পষ্ট করেছেন, সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত করার রাজনীতি তারা কোনো ভাবেই বরদাস্ত করবে না। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের নজরদারির পাশাপাশি দলীয় তরফেও শান্তি বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দীপক কুমার হালদার জানান, ‘তৃণমূলের কিছু দুষ্কৃতী নিজেদের রঙ বদলে বিজেপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছিল। জনগণের অফিসে তালা মারা আমরা কখনওই মেনে নেব না। এলাকাবাসীর অনুরোধে আজ আমরা এখানে এসে পরিষেবা স্বাভাবিক করার ব্যবস্থা করেছি। যারা এই ধরনের নোংরা কাজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের