নিজস্ব , প্রতিনিধি - মুম্বাই - বলিউডে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, অনেক সময় এমন একটা ধারণা তৈরি করা হয় যে টাইট বা নির্দিষ্ট ধরনের পোশাক না পরলে অভিনেত্রীদের গুরুত্ব দেওয়া হয় না। এই মানসিকতাই ইন্ডাস্ট্রির বড় সমস্যা বলে মনে করেন তিনি।

হুমার কথায়, একজন অভিনেত্রীর প্রতিভা বা অভিনয় দক্ষতার বদলে অনেক সময় তার চেহারা ও পোশাককেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তার মতে, এই ধরনের ভাবনা শুধু নারীদের উপর অযথা চাপ তৈরি করে না, বরং তাদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রও সংকুচিত করে দেয়।

অভিনেত্রী আরও জানান, সময়ের সঙ্গে অনেক পরিবর্তন এলেও বলিউডে পুরুষতান্ত্রিক মানসিকতা এখনও পুরোপুরি দূর হয়নি। তবে বর্তমানে অনেক অভিনেত্রী নিজের মতামত প্রকাশ করছেন এবং প্রচলিত ধারণার বিরুদ্ধে সরব হচ্ছেন। এই পরিবর্তনকে ইতিবাচক বলেই মনে করছেন হুমা।

হুমা কুরেশির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ভিন্ন মতও জানিয়েছেন। তবে নারী শিল্পীদের কাজের মূল্যায়ন যেন শুধুই প্রতিভার ভিত্তিতে হয়, সেই বার্তাই নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের