নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর নানাভাবে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরনগরে।
পুলিশ সূত্রে জানা গেছে , প্রায় ১০ বছর আগে কৃষ্ণনগরের বাসিন্দা অম্বিকা প্রামানিকের সঙ্গে বীরনগরের গুন্তিপাড়ার বাসিন্দা প্রদীপ্ত সরকারের বিয়ে হয়। সংসারে তাদের ২ কন্যাসন্তান রয়েছে। পরে প্রদীপ্ত সরকার ক্যান্সারে আক্রান্ত হন। সেই সময় থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ বদলে যায়। স্বামীর মৃত্যুর পর পরিস্থিতি আরও খারাপ হয়। ক্রিয়াকর্ম শেষ হওয়ার আগেই তাকে ২ সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। অন্যদিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনায় তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পাশাপাশি দুই সন্তানকে নিয়ে ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
ঘটনা প্রসঙ্গে বিজেপি মন্ডলের সদস্য কল্যাণ রায় বলেন,'আমি শুনেছি ওনার হাসব্যান্ডের ক্যান্সারের ওনারা কোনো ট্রিটমেন্ট করেনি। যা করেছে সবই মেয়েটার বাড়ির লোক। তারপর মারা যেতে না যেতেই মেয়েটার সঙ্গে অশান্তি বাঁধিয়েছে। সম্পতির ভাগ যাতে দিতে না হয় তারজন্য ওকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পরে লেগেছে। ওনার বৌমা তো আর নিজে হেঁটে এই বাড়িতে আসেনি। ওনার ছেলেই তো নিয়ে এসেছিল। কি করে ২ টো বাচ্ছাকে তাড়িয়ে দিতে পারে। প্রয়োজনে আমরা এমএলের কাছে যাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনদরবারেও আমরা নিয়ে যাবো সঠিক বিচার চাইতে'।
অভিযোগকারী মহিলার বক্তব্য,'আমি ওদের সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে চেয়েছিলাম। আমাকে ভীষণভাবে শারীরিক মানসিক অত্যাচার করা হচ্ছে। আমার সন্তানদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে। আমি এই মুহূর্তে আমার স্বামীর প্রাপ্য অধিকারটুকু বুঝে নিতে চাইছি। দরকারে আমি আইনের সহায়তা নেবো'।
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের