নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলে সুযোগ পাওয়া নাকি ভীষণই মুশকিল। ভাল খেলেও গৌতম গম্ভীরের নজরে আসা যাচ্ছে না। তার ফেভারিট হলেই একমাত্র দলে ঢোকা যাবে। ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত ঘোষণার পরই এখন ক্রিকেটমহলসহ সোশ্যাল মিডিয়া সর্বত্র গম্ভীরকে নিয়ে তুমুল কটাক্ষ।
চোটের জেরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগেই ছিটকে গেছেন ঋষভ পন্থ। এবার গুরুতর চোট পেলেন ওয়াশিংটন সুন্দর। তার পরিবর্ত হিসেবে আয়ুষ বাদোনির নাম ঘোষণা করা হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়জুড়ে গম্ভীরকে নিয়ে বিতর্ক। ঘরোয়া ক্রিকেটে খারাপ প্রদর্শনের পরও কিভাবে সুযোগ পেলেন তিনি এই নিয়ে তুঙ্গে বিতর্ক।
ওয়াশিংটনের চোট আঘাত এতটাই গুরুতর যে, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল তারকা অলরাউন্ডারকে। তাঁর পরিবর্ত হিসাবে আগামী দু’টি ওয়ানডের জন্য বাদোনিকে বেছে নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তকেই তুলোধোনা করছেন ক্রিকেটপ্রেমীরা। তাদের প্রশ্ন , "ঘরোয়া ক্রিকেটে হতাশাজনক প্রদর্শন। এরপরও কোন যুক্তিতে সুযোগ পেলেন বাদোনি?" এবার একাংশের মন্তব্য , "গম্ভীরের চোখের মণি হওয়ার জেরেই কি তাকে বেছে নেওয়া হল?"
উল্লেখ্য , বিজয় হাজারে ট্রফিতে একেবারই নিজেকে মেলে ধরতে পারেননি বাদোনি। সবমিলিয়ে তিন ইনিংসে তিনি করেছেন মাত্র ১৬ রান। যদিও রঞ্জি ট্রফিতে তিনটি অর্ধ শতরান করেছেন। রান পেয়েছেন দলীপ ট্রফিতেও। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন আয়ুষের সঙ্গে সময় কাটিয়েছেন গম্ভীর। তার দক্ষতা , দুর্বলতা সবটাই জানেন। নেটিজেনদের মন্তব্য , সেই সম্পর্কের সুবাদেই হয়তো ডাক পেয়েছেন তরুণ ব্যাটার।১৬
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের