নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিয়ের পরেই রাজ শুভশ্রীর আদুরে ডাক মাম্মা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল। এবার এই ডাক নিয়েই যত গণ্ডগোল। সেপ্টেম্বরে পাঁচ বছরে পদার্পণ করতে চলেছেন তারকা দম্পতির ছেলে ইউভান। এই ছোট্ট ছেলের সঙ্গেই এবার বউকে নিয়ে ঝামেলায় জড়ালেন পরিচালক রাজ চক্রবর্তী।
ছেলের মুখে এখন ভালই বুলি ফুটেছে। সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের ভিডিও ভাগ করে নেন অভিনেত্রী। কখনও মেয়ে ইয়ালিনির মিষ্টি কথার ভিডিও, কখনও আবার ইউভানের দুষ্টুমির মুহূর্ত। এবার বাবার সঙ্গে পাঁচ বছরের খুদের ঝগড়াও ফ্রেমবন্দি করতে ভোলেননি শুভশ্রী।
ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে রাজ বলেন, শুভশ্রী তার ‘মাম্মা’। সে কথা মানতে ছোট্ট ইউভান। কারণ, শুভশ্রী শুধু তারই ‘মাম্মা’। শেষে ছেলের কাছে পরাস্ত হয়ে রাজ বলেন, "আচ্ছা, ও আমার ভালবাসা। ও আমার বৌ।" তখন খিলখিল করে হেসে ওঠেন ইউভান। ভিডিওটি ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা।
বাবা ছেলের এই অশান্তি দেখে নিজের হাসি ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। সেই ‘মিষ্টি’ ভিডিও পোস্ট করেছেন টলি অভিনেত্রী। সঙ্গে লিখেছেন "এই ধরনের ঝগড়াই আমার খুবই প্রিয়।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের