নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রয়াত অসমের প্রিয়পুত্র, খ্যাতনামা গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ৫২ বছর বয়সেই শেষ হল তার সুরময় জীবনযাত্রা। তার আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র সঙ্গীত জগৎ। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে প্রয়াত হন সঙ্গীত জগতের খ্যাতনামা গায়ক জুবিন গর্গ। তার মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে লেখেন, ' সুরে থেকো। তুমি আমাদের হৃদয় থাকবে। তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।'
মুখ্যমন্ত্রীর পাশাপশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকে শোকজ্ঞাপন করেছেন। শুধু রাজনৈতিক মহল নয়, শিল্পী, ভক্ত, সহকর্মীরা সবাই স্তব্ধ হয়ে পড়েছেন এই হঠাৎ বিদায়ে।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি সেখানে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই সমুদ্রে পড়ে যান। দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকার পর তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মাত্র ৫২ বছর বয়সে চিরবিদায় নিলেন অসমের এই কিংবদন্তি শিল্পী।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের