নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশের পরই তৎপর রাজ্য নির্বাচন দফতর। বাংলায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই সোমবার রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
মঙ্গলবারের বৈঠকে বাংলায় চলা SIR প্রক্রিয়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নিয়েই মূলত আলোচনা হতে পারে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের সিইওর সঙ্গে বিস্তারিত কথা বলতে পারে বলে জানা গেছে। সোমবার SIR মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত জানিয়ে দেয়, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা কার্যত আর রাখা যাচ্ছে না।
স্ক্রুটিনির জন্য আরও সাত দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলবে। তার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব হবে। এই পরিস্থিতিতে সোমবার রাতে দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সিইও মনোজ আগরওয়াল। তিনি জানান, ' সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তৎপর নির্বাচন দফতর।'
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের