নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইএফএ শিল্ডে হারের পর সুপার কাপের শুরুতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ডেম্পোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লাল-হলুদ। ছয় বিদেশী নিয়ে বিদেশিহীন দলের কাছে আটকে গেল। ২ গোলও হজম করল। হঠাৎই ছন্দপতন হল লাল-হলুদ শিবিরের। গ্রুপ থেকে একটি দল সেমিফাইনালের পথে পা বাড়াবে। তাই এই ম্যাচে ২ পয়েন্ট খোয়ানো লাল হলুদের কাছে বড় ঢাকা হিসেবে দাঁড়াতে পারে।
পাঁচ বিদেশিকে নিয়ে শুরু করে ইস্টবেঙ্গল। সেন্টার ব্যাকে আনোয়ার আলি সহ কেভিন সিবিলেকে রাখেন। মাঝমাঠে মহম্মদ রশিদ এবং সাউল ক্রেসপোকে দিয়ে শুরু করেন। প্রথমেই সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ। আক্রমণের বিপরীতে গোল খায় তারা। গোলরক্ষক দেবজিত মজুমদারের ভুলে গোল হজম করে ইস্টবেঙ্গল। ফ্রিকিক থেকে বল ভেসে এসেছিল ইস্টবেঙ্গলের বক্সে। তিনি এগিয়ে এসে বলটি ঘুষি মেরে ক্লিয়ার করতে যান। বলের সঙ্গে হাতের সংযোগই হয়নি। বল গিয়ে পড়ে মহম্মদ আলির কাছে, যিনি ফাঁকা গোলে বল ঠেলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্টবেঙ্গল। জালে বল জড়িয়ে দেন মহেশ। হামিদ আহদাদ দূর থেকে শট নিয়েছিলেন। ডেম্পোর গোলকিপার তা প্রতিহত করলে বল গিয়ে পড়ে মহেশের কাছে। তিনি নিচু শটে গোল করেন। মিগুয়েলের দৌলতে ইস্টবেঙ্গল দ্বিতীয় গোল পেয়ে যায় ৫৭ মিনিটে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে গোল হজম করে ইস্টবেঙ্গল। বক্সের বাইরে বল পান জয়েশ রানে। ইস্টবেঙ্গল রক্ষণ ভাগকে বোকা বানিয়ে নিচু শটে গোল করেন তিনি। কিছুই করতে পারতেন না গোলরক্ষক দেবজিত। ছয় মিনিট সংযুক্তি সময়ে দেওয়া হলেও কোনো লাভ হয়নি।
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
আরও একবার ট্রফি হাতছাড়া রিয়াল মাদ্রিদের
আসন্ন ম্যাচ দিয়েই আবার গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যাবে রাঁচির এই কিংবদন্তিকে
IPL চলাকালীন এই বাঁহাতি ব্যাটারের বিবাহিত জীবন নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু করেছেন নেটিজেনরা
রাজনীতির ঊর্ধ্বে উঠে ফুটবল মাঠের লড়াইকে প্রাধান্য দিতেই এমন কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা
মুম্বই ইন্ডিয়ান্স - ১৯৫/৬(২০)
পঞ্জাব কিংস - ১৯৮/৩(১৬.৩)
একের পর এক হারে পর্যুদস্ত নাইটদের এই অবস্থার জন্য ভুল প্লেয়ার নির্বাচনকেই দায়ী করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার
পিঠের চোট সারিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন অরেঞ্জ আর্মি দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে
ইউরোপ সেরার লড়াইয়ে তারাই এবার অন্যতম দাবিদার
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন