নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপার কাপের ডার্বি অবশেষে গোলশূন্য। একাধিক আক্রমণ করেও লাভের লাভ হল না মোহনবাগানের। অন্যদিকে গোল পার্থক্যের জেরে বাজিমাত করল লাল হলুদ শিবির। সেমিফাইনালে পৌঁছে গেল হামিদ আহদাদরা। পরিকল্পনাহীন আক্রমণের জেরেই মূলত ফল ভোগ করল মোহনবাগান।
প্রথমার্ধে পুরোপুরি দাপট দেখায় ইস্টবেঙ্গল। লাল হলুদ গোলরক্ষককে কোনোভাবেই পরীক্ষার সম্মুখীন করতে পারেননি বাগান খেলোয়াড়রা। অন্যদিকে , দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও আক্রমণের ধার বাড়ায় মোহনবাগান। তবে ছন্নছাড়া আক্রমণ হলে যা হয় , তাই হল। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, রবসন রোবিনহোদের ছাড়াই শুরু করেন মোলিনা। তাই পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে বাগান কোচ।
মাঝমাঠে রশিদ ও মিগুয়েল ফিগুয়েরা বেশ ভাল বল দখল রাখেন। বিশেষ করে মিগুয়েল। বারংবার বাগান বক্সে বল ফেলছিলেন। ২৪ মিনিটের মাথায় মিগুয়েলের ক্রসে হেড করেন বিপিন সিংহ। বল বারে লেগে বেরিয়ে যায়। নইলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। বিরতির ঠিক আগে মিগুয়েলের জোরালো শট প্রতিহত করেন বিশাল। চাপে পড়েও পরিকল্পনা বদলালেন না মোলিনা।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণের মাঝেই মাঝমাঠে বল পান হামিদ। সামনে একা গোলরক্ষক বিশাল ছিলেন। সেখান থেকেও গোল করতে পারেননি তিনি। এরপরই তুরুপের তাস কামিংস, পেত্রাতোস, রবসনকে নামান মোলিনা। তবুও লাভের লাভ হয়নি। খেলা গড়ানোর সাথে সাথে রক্ষণাত্মক হয়ে পরে লাল হলুদ। কারণ তারা জানত ড্র করলেই বাজিমাত। শেষ অবধি সেই পরিকল্পনাই কাজে লাগল।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের