69bfab9982b72_IMG-20260322-WA0278
মার্চ ২২, ২০২৬ দুপুর ০২:১৩ IST

সত্যিই লজ্জা হওয়া উচিত , ধুরন্ধরকে বিজেপির প্রচার বলায় চটলেন অনুপম খের

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ধুরন্ধর ২। একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে ইতিমধ্যেই নতুন ইতিহাস লিখেছে আদিত্য ধরের এই ছবি। ধুরন্ধর ২-কে বিজেপির প্রচার বলে কটাক্ষ করেছেন ধ্রুব রাঠি। তিনি ছাড়াও আরও অনেকেই এই ছবিকে একইভাবে ব্যাখ্যা করেছেন। এবার তাদেরকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করে ধুরন্ধর সিক্যুয়েলের প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের।

সোশ্যাল মিডিয়ায় অনুপম খের বলেছেন , "যারা একে প্রোপাগান্ডা বলছেন, তাঁদের জন্য আমার করুণা হয়। এর আগে 'দ্য কাশ্মীর ফাইলস'কেও আপনারা একই কথা বলেছিলেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। যদি এই ছবি দেখে আপনাদের এতই রাগ হয়, তবে নিজেরা ভালো লেখক জোগাড় করে নিজেদের মতো সিনেমা বানান না কেন? হলে মানুষ যেভাবে জয় হিন্দ ধ্বনি দিচ্ছিলেন তা একমাত্র ক্রিকেট ম্যাচেই দেখা যায়।"

এখানেই না থেমে বর্ষীয়ান অভিনেতা আরও বলেছেন , "রণবীর, তুমি অসামান্য। তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর চোখের সেই চাপা যন্ত্রণা দেখে আমার মন ভরে গিয়েছে।" আইবি প্রধান অজয় সান্যালের চরিত্রে মাধবনের পরিণত অভিনয়ের প্রশংসা করতে ভোলেননি অভিনেতা। মাধবনের প্রশংসা করে অনুপম বলেন , "ছবিতে বস-সুলভ গাম্ভীর্য ধরে রাখা একমাত্র মাধবনের পক্ষেই সম্ভব ছিল। এককথায় অসাধারণ।"

উল্লেখ্য , ছবিতে নোটবন্দির স্মরণীয় রাতের দিনটি ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিনটি দেখানো হয়েছে। এরপরই বিজেপির প্রচার বলে তকমা লেগেছে ছবির গায়ে। শাসক শিবিরের অনেকেই একইভাবে ব্যাখ্যা করেছেন এই ছবির। তবে দর্শকমহল এসব ভাবতে নারাজ। তারা হামজার মিশন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। প্রেক্ষাগৃহের বাইরের ভিড় জানান দেয় এই ছবির উন্মাদনা। ইতিমধ্যেই ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে ধুরন্ধর ২। প্রথম পর্ব বিশ্বব্যাপী ১৩০০ কোটি আয় করেছিল। তবে প্রথম পর্বের থেকেও এই সিক্যুয়েল ভয়ানক। তাই প্রথম চারদিনের আয় থেকেই নিশ্চিত ১৩০০ কোটির বাজেট অনায়াসেই ছাড়িয়ে যাবে দ্বিতীয় পর্ব।

আরও পড়ুন

জেন-জি নয়, আজ থেকে আমি জেন আলফা! হঠাৎ প্রজন্ম বদলের ঘোষণা কঙ্গনার
আগস্ট ২৪, ২০২৬

জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’

সোশ্যাল মিডিয়া জুড়ে ভর্তি জাহ্নবীর নীলছবি , কড়া পদক্ষেপ আদালতের
আগস্ট ২৩, ২০২৬

৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের

জিৎকে কটাক্ষ করতেই ফুঁসে উঠলেন দেব! ও আমার বড় দাদার মতো, ভক্তদের কড়া বার্তা
আগস্ট ২৩, ২০২৬


জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি

রাজনীতিতে নামার টোপ!দিদি আমাকে এমপি-এমএলএ করে দেবে বলেছিলেন, বিস্ফোরক ইন্দ্রাণী
আগস্ট ২২, ২০২৬

মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।

অঞ্জন যখন সংসারের দায়িত্ব নিতে পারেননি, তখন একাই সবটা আগলে রেখেছিলেন ছন্দা! ৪৭ বছরের দাম্পত্যের অজানা কথা ফাঁস
আগস্ট ২২, ২০২৬

সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন

চুলহীন ছবি ঘিরে তুমুল চর্চা , কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজন্যা
আগস্ট ২১, ২০২৬

মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী

ভোটে জিতেই গলার জোর বেড়েছে! যাদবপুর-কাণ্ডে শর্বরীকে নিশানা ঋদ্ধির
আগস্ট ২১, ২০২৬

ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির

মারবি যত বাড়বে মিছিল! যাদবপুর-কাণ্ডে শিরিনের পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
আগস্ট ২১, ২০২৬

শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ঠান্ডা পানীয় অর্ডার করে চমক!সঙ্গে এল জীবন্ত আরশোলা, ক্ষোভে ফেটে পড়লেন শ্বেতা
আগস্ট ২১, ২০২৬

ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার

মৃত্যুর ৫ মাস পর রাহুলের গোপন প্রেম নিয়ে দাবি! মুখ খুললেন মৌমিতা
আগস্ট ২১, ২০২৬

রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা

যৌবন বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না ! বাবা রামদেবকে এবার কড়া জবাব কঙ্গনার
আগস্ট ২০, ২০২৬

রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী

হঠাৎ সজোরে ধাক্কা! টালিগঞ্জে কী ঘটেছিল অভিনেতা জয়জিতের সঙ্গে
আগস্ট ২০, ২০২৬

বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা

চুমু নয়, অভিনয়েই বাজিমাত! আওয়ারাপন ২ এর দাপটে ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমি
আগস্ট ২০, ২০২৬

একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন

কোর্টে সুনীতা, ফের ডিভোর্সের গুঞ্জন! গোবিন্দাকে নিয়ে মিলল বড় খবর
আগস্ট ১৯, ২০২৬

ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার

শুক্রাচার্যের রূপে অক্ষয় খান্না, লুক দেখেই হইচই নেটপাড়ায়!
আগস্ট ১৯, ২০২৬

‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের