693d925de7574_image - 2025-12-13T111923.572
ডিসেম্বর ১৩, ২০২৫ রাত ০৯:৫১ IST

সত্য লুকানো যাবে না , মেসি-কান্ডে যুবভারতী পরিদর্শনে রাজ্যপাল, কড়া বার্তা প্রশাসনকে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি-দর্শন ঘিরে তৈরি হওয়া নজিরবিহীন অরাজকতা শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, রাজ্য রাজনীতিতেও প্রবল ঝড় তুলেছে। বোতল ছোড়া, চেয়ার ভাঙচুরের ঘটনার পর এবার সরাসরি মাঠে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেখানে গিয়েও বাধার মুখে পড়তে হল তাকে। যা নতুন করে বিতর্ক উসকে দিল প্রশাসনিক ভূমিকা নিয়ে।

শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু মাঠে পৌঁছেও তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। সিংহভাগ গেট বন্ধ থাকায় মূল গেট কিংবা ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারেননি তিনি। শেষমেশ তিন নম্বর গেট দিয়ে যুবভারতীর ভিতরে প্রবেশ করেন রাজ্যপাল। ভিতরে ঢুকে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে রাজ্যপাল আসার পরেই ভিআইপি লাউঞ্জের আলো নিভে যাওয়াকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়।

মাঠের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন সিভি আনন্দ বোস। তিনি বলেন, ' রাজ্যপালের থেকে সত্য লুকিয়ে রাখা যাবে না। কেউ যদি মনে করেন, সত্য আড়াল করা যাবে, তাহলে তিনি কল্পনার জগতে বাস করছেন। আমি ঢুকতে না পারলেও সত্য সামনে আসবেই। আমি আবার আসব। আক্রান্তদের সঙ্গে কথা না বলে কোনও রিপোর্ট তৈরি করি না।' তিনি আরও জানান, ঘটনার প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই আংশিক তৈরি হয়েছে এবং সরেজমিনে সবটা নিজে চাক্ষুষ করার পরই পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন।

গেট বন্ধ থাকা নিয়েও প্রশাসনের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তোলেন রাজ্যপাল। তার কড়া বার্তা, ' বাংলা কী এভাবেই তাদের রাজ্যপালের সঙ্গে আচরণ করে? রাজ্যপাল হওয়াটা শুধুমাত্র একটা স্টাম্প নয়। রাজ্যপাল কী করতে পারে, তা খুব দ্রুতই দেখা যাবে। যারা দায়ী, সংবিধান অনুযায়ী শাস্তি পাবেই।'

আরও পড়ুন

ভিনরাজ্যে নয় , এবার নিজের গ্রামেই রোজগার ! পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

সকাল থেকে ভ্যাপসা গরম, দুপুর গড়াতেই মেঘ-বৃষ্টি-বজ্রের দাপট ! হাতে রাখির সঙ্গে এবার 'ছাতা' হোক ভাইয়ের স্পেশাল গিফট
আগস্ট ২৭, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বিচারকের কার্ড হাতিয়ে টাকা লোপাট! বিচার পাচ্ছে না খোদ বিচারক, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক

বাংলায় ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া! কোথাও আবার এক শিক্ষকেই চলছে হাজার হাজার ছাত্রের পড়াশোনা, চাঞ্চল্য UDISE+ রিপোর্টে
আগস্ট ২৬, ২০২৬

UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

“গিল্ডের একক নিয়ন্ত্রণ নয়” ! ২০২৭ বইমেলায় ২৪ সদস্যের নতুন কমিটি , বাদ সভাপতি-সম্পাদক
আগস্ট ২৬, ২০২৬

২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি

রাখির বদলে ভাইয়ের হাতেই রক্ত! হরিদ্বারে ২ দিদিকে গুলি করে খুনের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ

“বিশিষ্ট জন বলে ছাড় নয়” ! মমতার কাছে থাকা ১৯ বই নিয়ে কড়া বার্তা গ্রন্থাগার মন্ত্রীর
আগস্ট ২৬, ২০২৬

রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

“জল খাবে ? আয়…”! ৫৫ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ

 

ভুয়ো কাগজে বিদেশে পাচার ৫৫৫ কোটি টাকা! খাস কলকাতায় ফাঁস হলো ভাই-বোনের কীর্তি
আগস্ট ২৬, ২০২৬

আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের

সুদীপ-কাকলিদের সাংসদ পদে টান! সুপ্রিম নোটিসের পর এবার ২০ জনকে তলব স্পিকারের
আগস্ট ২৬, ২০২৬

দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের