নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গণনার আগের দিন ফের উত্তপ্ত শাখাওয়াত মেমোরিয়াল চত্বর। স্ট্রংরুমের নিরাপত্তা ভেঙে বাইরের গাড়ি প্রবেশের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়ল শাসক দল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
তৃণমূলের অভিযোগ, রবিবার আচমকাই একটি স্করপিও গাড়ি স্ট্রংরুমের সামনে এসে দাঁড়ায় এবং গাড়ি থেকে নেমে একজন সরাসরি ভিতরে প্রবেশ করেন। অথচ ওই এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে এবং কড়া পুলিশি নিরাপত্তা বলবৎ। এই পরিস্থিতিতে কীভাবে কোনও তল্লাশি ছাড়াই গাড়িটি ভিতরে ঢুকল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
ঘটনার পরই স্ট্রংরুমের বাইরে পাহারায় থাকা তৃণমূল কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। অভিযোগ, বাইরের ওই গাড়িটিতে এক্স আর্মির স্টিকার লাগানো ছিল। এমনকি, বিজেপির পতাকা ও লোগোও ছিল বলে দাবি বিক্ষোভকারীদের।
এর আগে বৃহস্পতিবারও ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। যার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। শাখাওয়াত মেমোরিয়ালের ২০০ মিটার ব্যাসার্ধে কড়া নজরদারি ও বিধিনিষেধ জারি রয়েছে। তবুও এই ঘটনা ঘটায় নতুন করে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের