নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড়। ভাইরাল হওয়া স্টিং ভিডিওকে কেন্দ্র করে তুমুল চাপানউতোর তৈরি হয়েছে। এরই মাঝে এবার তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন হুমায়ুন কবীর।
শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ, ষড়যন্ত্র করে তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই স্টিং ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে। তাই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতের কাছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ভাইরাল হওয়া ওই ভিডিওতে হুমায়ুন কবীরের সঙ্গে এক বিজেপি নেতার কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ' যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা হয়েছে।'
ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক মহলে এই নিয়ে চলছে জোর জল্পনা ও পাল্টা প্রতিক্রিয়া। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়ায় বিষয়টি নতুন আইনি মোড় নিয়েছে। আগামী ২২ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের